×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৬-১০-১৫
  • ২০ বার পঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইমদাদুল হক (২৩) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের নতুন বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত নাইস খন্দকারকে (২৫) আটক করেছে।

নিহত ইমদাদুল হক আলমডাঙ্গা উপজেলার নওদা বন্ডবিল গ্রামের রেজাউল করিমের ছেলে।

ঘটনার বিবরণ ও স্থানীয় তথ্য

  • বাগবিতণ্ডা ও ধাওয়া: স্থানীয় সূত্রে জানা যায়, ইমদাদুল ও নাইসের মধ্যে ভালো সম্পর্ক থাকলেও তারা একে অপরকে নিয়ে মজা করতেন। বুধবার রাতে গোবিন্দপুর গ্রামের নতুন বাসস্ট্যান্ড এলাকায় চায়ের দোকানে বসা অবস্থায় তুচ্ছ বিষয় নিয়ে মজা করার একপর্যায়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়।

  • মায়ের কাছে নালিশ ও হামলা: ইমদাদুল বিষয়টি নাইসের মায়ের কাছে অভিযোগ করতে গেলে নাইস হাতে কাঠের বাটাম নিয়ে তাকে তাড়া করেন। এ সময় দৌড়ে পালানোর সময় ইমদাদুল পড়ে গেলে নাইস তার মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করেন।

  • মৃত্যু: স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইমদাদুলের মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দা উজ্জ্বল হোসেন জানান, নিহত ইমদাদুল বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন এবং ফ্লাইট না পাওয়ায় গত মঙ্গলবার রাতে ঢাকা থেকে বাড়িতে এসেছিলেন।

পুলিশের পদক্ষেপ

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, ঘটনার পর পরই লাল ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত নাইস খন্দকারকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat