×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৬-১০-১৭
  • ৩০ বার পঠিত
সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অভিযোগ করেছেন, কংগ্রেস ও তাঁদের রাজনৈতিক মিত্ররা বাংলাদেশের আদলে ভারতে শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করছে। বিরোধীরা তরুণদের রাজনৈতিক সংঘাত ও নৈরাজ্য ছড়ানোর কাজে ব্যবহার করছে বলেও দাবি করেছেন তিনি।

শুক্রবার (১৬ অক্টোবর ) দিল্লিতে নির্বাচন কমিশন বিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন রাজনাথ সিং। তিনি বলেন, গনতন্ত্র কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর বিশ্বাস যোগ্যতা ক্ষুন্ন করার অধিকার দেয় না।

রাজনাথ সিংয়ের বক্তব্যে আরও বলেন, কংগ্রেস ও তাদের রাজনৈতিক মিত্ররা সরাসরি এবং সহযোগী সংগঠনগুলোর মাধ্যমে তরুণদের শক্তিকে গঠনমূলক কাজ ও দেশ গঠনে নিয়োজিত করার পরিবর্তে রাজনৈতিক সংঘাত উসকে দিতে চাইছে।

তিনি বলেন, দেশের তরুণদের নৈরাজ্যের রাজনীতির ঘুটি বানানো হচ্ছে। বিরোধী নেতারা প্রকাশ্যে বাংলাদেশ থেকে অনুপ্রেরণা নেওয়ার কথা বলছেন। কেউ কেউ সরকার পতনের বিষয়ে ও কথা বলছেন। তার অভিযোগ, এসব বক্তব্যের মধ্যে দিয়ে বিরোধীদের উদ্দেশ্য স্পষ্ট হয়েছে। তারা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে দেশে অস্থিরতা সৃষ্টি করতে চায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat