×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৬-১০-১৯
  • ৪৭ বার পঠিত
নরিন জাহান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ :

শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন ঘিরে নারায়ণগঞ্জের ৫ নং ঘাটে নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। বিসর্জন কার্যক্রম নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) প্রতিমা বিসর্জন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ঘাটটি পরিদর্শন করেন জেলা প্রশাসক। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফী বিন কবির।

পরিদর্শনকালে তাঁরা বিসর্জন ঘাটের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জন সম্পন্ন করতে সংশ্লিষ্টদের সমন্বয় ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সকলের সহযোগিতায় নির্বিঘ্নে বিসর্জন কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat