×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৬-১০-১৯
  • ৫৩ বার পঠিত
মোঃ মনিরুজ্জামান, স্টাফ রিপোর্টার:

রাজশাহীর চারঘাটে পেশাদার সাংবাদিকদের সংগঠন চারঘাট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

সোমবার সকাল ১০টায় চারঘাট পৌরসভার সারদা বাজারের একটি রেস্তোরাঁয় এক আলোচনা সভার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন নাগরিক টিভির প্রতিনিধি মোঃ ওবায়দুল ইসলাম রবি।

সভায় ১১ সদস্যের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে নাগরিক টিভি রাজশাহী প্রতিনিধি মোঃ ওবায়দুল ইসলাম রবি, সহ-সভাপতি হিসেবে কান্ট্রি টুডের মোঃ ইসমাইল হক এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক ভোরের ডাকের চারঘাট প্রতিনিধি শফিকুল ইসলামকে মনোনীত করা হয়েছে।

কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম-সম্পাদক আমির হামজা (বাংলাবাজার পত্রিকা), সাংগঠনিক সম্পাদক সম্রাট, অর্থ সম্পাদক মনিরুজ্জামান (জাতীয় দৈনিক সোনালী কণ্ঠ স্টাফ রিপোর্টার), সদস্য মেহেদি হাসান, হৃদয়সহ অন্যান্যরা।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামীতে বৈধ নিয়োগপ্রাপ্ত আরও সাংবাদিকদের এই সংগঠনের সদস্য করা হবে।

পরিশেষে নবগঠিত কমিটির সভাপতি বলেন, "সংগঠন একাধিক থাকতে পারে, সেটা সমালোচনার বিষয় নয়। সকলেই গণমাধ্যমকর্মী এটাই বড় কথা। উপজেলার সকল সাংবাদিকের সাথে ঐক্য বজায় রেখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সিআরইউ কাজ করে যাবে।"

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat