সুজন চক্রবর্তী, ভারতপ্রতিনিধিঃ
পাকিস্তানের ভূয়সী প্রশংসা করলেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। তাঁর দাবি, পাকিস্তানের জন্যই কাশ্মীরিরা বেঁচে আছেন। এই প্রক্ষিতে কেন্দ্রীয় সরকারকে ও আক্রমণ করেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর ) বারামুল্লার একটি সভায় ফারুক বলেন, ' ভারত সরকারের যা মানসিকতা তাতে প্রতিবেশী দেশ না থাকলে কাশ্মীরিদের অস্তিত্ব থাকত না। এরপরেই কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করে বিজেপি ও। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে " রক্ষাকর্তা " আখ্যা দিয়ে এদিন ফারুক বলেন, তিনি ( পাক প্রধানমন্ত্রী ) সর্বত্র গিয়ে বলেছেন, কাশ্মীর সমস্যার সমাধান হয়নি। তিনিই আমাদের রক্ষা করছেন। না হলে ওদের ( কেন্দ্রীয় সরকার ) উদ্দেশ্য ভালো নয়। কেন্দ্রের কাছ থেকে কাশ্মীরের মানুষ ন্যায়বিচার আশা করতে পারেন কি না, সেই প্রশ্ন ও তোলেন ফারুক।
তাঁর কথায়, " দিল্লির কাছ থেকে কি আশা করেন? নিজের অধিকার ও পরিচয় রক্ষার জন্য আম কাশ্মীরিকে লড়াইয়ের জন্য উস্কানি ও দেন তিনি। ফারুকের কথায়, ' লড়াই করার সাহস রাখুন। না হলে নিশ্চিহৃ হয়ে যাবেন।
আপনাদের পরিচয় ও হারিয়ে যাবে।, ফারুকের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন জম্মু ও কাশ্মীরের বিজেপি সভাপতি সত শর্মা। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে প্রকাশ্য ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, এই দেশে যা ইচ্ছা বলার স্বাধীনতা পেয়েছেন, তাই এই মন্তব্য করতে পেরেছেন। পাকিস্তানে বললে রেহাই পেতেন না।, জম্মু ও কাশ্মীরের মুসলিমরা ভারতে নিরাপদ বলে ও দাবি করেন সত। তাঁর সাফ কথা, " ভারতের সাধারণ মানুষের কাছে ক্ষমা চান। না হলে আপনার পাকিস্তানে চলে যাওয়াই ভালো।
এ জাতীয় আরো খবর..