×
সদ্য প্রাপ্ত:
আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি তুরাগে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, ঘটনাস্থলের কাছেই মিলল মোটরসাইকেল মানবতাবিরোধী অপরাধ মামলাঃ মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৮২ জন
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৫
  • ২১৫ বার পঠিত
বাগেরহাটের শরণখোলা উপজেলায় ২২ ঘণ্টার ব্যবধানে একই মাদরাসার দুই শিক্ষার্থী ইয়াসিন (১২) ও ইসা হাওলাদার (১৩) আত্মহত্যা করেছেন। ইয়াসিনের পরিবারের দাবি, বন্ধু ইসা হাওলাদারের শোকে ইয়াসিন আত্মহত্যা করেছে।

বাগেরহাটে ২২ ঘণ্টার ব্যবধানে দুই বন্ধুর আত্মহত্যা
আলী আকবর টুটুল

আত্মহত্যা করা ইয়াসিন উপজেলার উত্তর কদমতলা গ্রামের মো. শফিকুল গাজীর ছেলে এবং ইসা হাওলাদার রাজেস্বর গ্রামের মো. হাবিব হাওলাদারের ছেলে। দুজনই কদমতলার মোহসিনিয়া হাফিজিয়া ফোরকানিয়া মাদরাসায় হেফজ বিভাগে পড়তেন।

ইসা হাওলাদারের পরিবারের বরাত দিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কাওছার হোসেন বলেন, তিনদিন ধরে একই পোশাক পড়ার কারণে ইসা হাওলাদারকে তার বাবা বকাবকি করেন। যার কারণে বাবার ওপর অভিযান করে সোমবার (১৪ আগস্ট) দুপুরে গোয়াল ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ইসা। বন্ধু ইসার মৃত্যুতে ইয়াসিন চরম শোকাহত হয়ে পড়ে। মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা ১২টার দিকে ইয়াসিনও ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। আসলে বিষয়টি খুবই দুঃখজনক।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বন্ধুর ইসার মৃত্যুর শোক সইতে না পেরে ইয়াসিন আত্মহত্যা করেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat