×
সদ্য প্রাপ্ত:
তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি তুরাগে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, ঘটনাস্থলের কাছেই মিলল মোটরসাইকেল মানবতাবিরোধী অপরাধ মামলাঃ মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড
  • প্রকাশিত : ২০২৬-১১-০২
  • ৩৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

পোশাকশিল্পে চলমান অস্থিরতা ও অসন্তোষের পেছনে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ সমর্থিত মালিক ও শ্রমিক গোষ্ঠী দায়ী বলে সরাসরি অভিযোগ তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে পোশাক খাতের মালিক প্রতিনিধিদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ অভিযোগ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন, "আমরা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি যে, সদ্য পতিত স্বৈরাচারী শাসনের সুবিধাভোগী ও সমর্থিত কিছু গোষ্ঠী আমাদের নিরীহ শ্রমিক ভাই-বোনদের ঢাল হিসেবে ব্যবহার করে শিল্পখাতে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টায় লিপ্ত রয়েছে।"

মন্ত্রী স্পষ্ট জানান, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পক্ষ থেকে নানাভাবে ইন্ধন জুগিয়ে ও সাধারণ শ্রমিকদের উসকে দিয়ে আন্দোলনের নামে গভীর চক্রান্ত চালানো হচ্ছে। শ্রমিক আন্দোলনের বাহানায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অস্থিরতা তৈরির পেছনে যারা জড়িত, তাদের বিরুদ্ধে সরকার কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবে বলে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

শ্রমিক অসন্তোষের আড়ালে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালানো হলে তা শক্ত হাতে দমন করার প্রতিশ্রুতি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পোশাক শ্রমিকদের এই আন্দোলনের সুযোগ নিয়ে অনেকেই ভিন্ন কোনো রাজনৈতিক ও স্বার্থান্বেষী এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তের ওপার থেকে আসা সংকেত বা ইশারায় দেশকে নতুন করে সংঙ্কটময় করতে চাচ্ছে।

সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া তৈরি পোশাক কারখানাগুলোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, "আমরা কারখানা মালিকদের সার্বিক সহযোগিতা করার আহ্বান জানিয়েছি। শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে বন্ধ থাকা কারখানাগুলো পর্যায়ক্রমে পুনরায় চালু করা হবে এবং বর্তমানে যেসব কারখানা বন্ধ রয়েছে সেগুলোর সঠিক তালিকা হস্তান্তরের অনুরোধ করা হয়েছে।"

নির্ধারিত সময়সীমার মধ্যেই শ্রমিকদের যুক্তিসংগত ন্যূনতম মজুরি চূড়ান্ত করা হবে বলে আশ্বাস দিয়ে তিনি জানান, আজ বিকেল তিনটায় বিভিন্ন শ্রমিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসবে সরকার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat