সাইফ হাসান লিমন, ফেনী প্রতিনিধি:
ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য, মাদক কারবারি, মাদকসেবি, বিভিন্ন ওয়ারেন্টের আসামিসহ ২৪ জনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।
গত ২৪ ঘন্টায় তাদেরকে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করার বিষয়টি সোমবার (২ নভেম্বর) জেলা পুলিশ প্রশাসনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় লক্ষ্মণ চৌধুরী সুমন (৫০), আব্দুর রহিম মোল্লা (২৪), মহসিন ইসলাম শাওন (২২) ও ইহাব হোসেন শুভ (২১) নামে চার মাদক কারবারিকে পুলিশ গ্রেফতার করে।
এসময় তাদের কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট, ৩০ বোতল দেশীয় তৈরী চোলাই মদ ও ৬ বোতল হুইস্কি উদ্ধার করা হয়। এছাড়াও গ্রেফতার হওয়া নিষিদ্ধ সংগঠনের সদস্য, মাদক কারবারি, মাদকসেবি, বিভিন্ন ওয়ারেন্টের আসামিসহ ২৪ জনকে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করার বিষয়টি জেলা পুলিশ প্রশাসনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সবশেষে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা পুলিশ সুপারের প্রত্যক্ষ নির্দেশে মাদক নির্মূলে জেলার সদর উপজেলার প্রত্যেক মাদক স্পটে নিয়মিত মাদক বিরোধী অভিযানসহ আইনশৃঙ্খলা বিঘ্ন করার ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।
এ জাতীয় আরো খবর..