×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-০১-১৩
  • ১৭২ বার পঠিত
সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ
বাংলাদেশকে ধ্বংস করতে ভারতের ৫-৭ টি ড্রোনই যথেষ্ট বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা ও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বাংলাদেশ যুদ্ধ যুদ্ধ খেলায় মেতেছে। ওদের যুদ্ধ থামাতে ভারতের ট‍্যাংক বা বন্দুকের দরকার নেই। কলকাতার ফোর্ট উইলিয়াম (সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দপ্তর ) থেকে ৫-৭ টা ড্রোন পাঠালে সব খেলা শেষ হয়ে যাবে। রবিবার ( ১২ জানুয়ারি ) ভারতের পশ্চিমবঙ্গের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এইসব কথা বলেন। শুভেন্দু আর বলেন, ভারত অত‍্যন্ত দায়িত্বশীল দেশ। দুর্বল দেশকে কখনো আক্রমণ করে না। কিন্তু কি করা যাবে, পিপীলিকার ডানা গজায় মরিবারে তরে। বাংলাদেশের এই নাবালক অর্বাচীনগুলো ভারতের সামরিক শক্তি সম্পর্কে ওয়াকিবহাল নয়। ওরা জানে না, আমাদের বিএসএফ বা সেনা পাঠানোর দরকার হবে না। ওরা জানে না, ভারত এমন ড্রোনে কত উন্নত। যদি ভারতের ধৈর্যের বাঁধ ভাঙে। তাহলে গোটা পাঁচেক ড্রোন পাঠিয়ে দিলেই ওদের কাজ শেষ হয়ে যাবে। তিনি আরও বলেন, যুদ্ধ করতে এখন আর ম‍্যান পাওয়ার লাগে না। ভারত কয়েকটি ড্রোন শুধু পাঠাবে, তাহলেই ওরা গল্প হয়ে যাবে। অনিশ্চিত মূর্খ রাজাকারের বাচ্চাগুলো ভারতের শক্তি সম্বন্ধে জানে না। এখানে ফোর্ট উইলিয়াম থেকে বোতাম টিপলেই টপাটপ ড্রোন বের হবে। ওদের দফারফা শেষ হয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat