×
সদ্য প্রাপ্ত:
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-০৫
  • ২১ বার পঠিত
সাইফ হাসান লিমন, ফেনী প্রতিনিধি:

ফেনী পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় এক যুবক। সম্প্রতি গভীর রাতে একটি প্রাইভেটকারে করে সন্দেহজনকভাবে কয়েকজন ব্যক্তির ঘোরাঘুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে আনুমানিক ৩টা ৫০ মিনিট থেকে ভোর সাড়ে ৪টার মধ্যে লুদ্দারপাড় এলাকায় একটি প্রাইভেটকারকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। এক সিএনজিচালকের কাছ থেকে এ ধরনের তথ্য পেয়ে ওই যুবক ও তাঁর এক বন্ধু বিষয়টি যাচাই করতে লুদ্দারপাড় এলাকায় যান।

তাঁদের দাবি, ঘটনাস্থলের দিকে যাওয়ার সময় তাঁরা সন্দেহজনক প্রাইভেটকারটির সন্ধান পান। গাড়িটির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাঁরা থামার সংকেত দেন। কিন্তু প্রাইভেটকারটি পেছনে থাকা তাঁর বন্ধুর মোটরসাইকেলে ধাক্কা দিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায়।

পরে তাঁরা মোটরসাইকেল নিয়ে গাড়িটির পিছু ধাওয়া করেন। গাড়িটি পশ্চিম রামপুরের দিকে চলে যায়। একপর্যায়ে মোহাম্মদ আলী পর্যন্ত ধাওয়া করেও গাড়ির আরোহীদের আটক করা সম্ভব হয়নি।

এদিকে, তাঁদের আরও অভিযোগ, স্থানীয় যুবদল নেতা খুশিদের বাড়ির কলাপসিবল গেট ভাঙার চেষ্টা করেছিল দুর্বৃত্তরা।

এ ঘটনায় ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে গভীর রাতে অপরিচিত কেউ বাড়ির দরজা কিংবা কলাপসিবল গেটে নক করলে পরিচয় নিশ্চিত না হয়ে দরজা না খোলার অনুরোধ জানানো হয়েছে।

কেউ সন্দেহজনক ব্যক্তি বা যানবাহনের আনাগোনা দেখতে পেলে দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে সতর্কবার্তায় আরও বলা হয়, এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। যেকোনো সন্দেহজনক ঘটনা স্থানীয় দায়িত্বশীল ব্যক্তিদের জানানোর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat