সাইফ হাসান লিমন, ফেনী প্রতিনিধি:
ফেনী জেলা যুবদলের সাবেক সভাপতি ও ৮ নম্বর ধলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন জসিমের দলীয় পদ-পদবি থেকে পদত্যাগের ঘোষণাকে কেন্দ্র করে ফেনীর রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।
তাঁর পদত্যাগের বিষয়টি মেনে নিতে পারছেন না বলে জানিয়েছেন তৃণমূল বিএনপির নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষের একাংশ।
এ পরিস্থিতিতে জাকির হোসেন জসিমের রাজনৈতিক অবদান মূল্যায়ন করে তাঁকে দলের মূল কর্মকাণ্ডে ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আকুল আবেদন জানিয়েছেন ফেনীর তৃণমূল নেতৃবৃন্দ ও ৮ নম্বর ধলিয়া ইউনিয়নবাসী।
এ জাতীয় আরো খবর..