×
সদ্য প্রাপ্ত:
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ
  • প্রকাশিত : ২০২৬-১১-০৭
  • ১৮ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি:

ঐতিহাসিক 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উদ্‌যাপন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানিসহ বন্দরের অভ্যন্তরীণ সকল প্রকার কার্যক্রম আজ বন্ধ রয়েছে। তবে বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত ও স্বাভাবিক চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রাখা হয়েছে।

আজ শনিবার (৭ নভেম্বর) সকালে হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম মণ্ডল সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার ভারত থেকে হিলি স্থলবন্দরের পোর্টের মাধ্যমে কোনো ধরনের পণ্য আমদানি বা রপ্তানি কার্যক্রম পরিচালিত হচ্ছে না। একই সাথে হিলি বন্দরের অভ্যন্তরীণ লোড-আনলোডসহ অন্যান্য কার্যক্রমও আজ স্থগিত রয়েছে। তবে নির্ধারিত এই ছুটির দিন অতিবাহিত হওয়ার পর আগামী কাল রোববার (৮ নভেম্বর) সকাল থেকে বন্দরের আমদানি-রপ্তানি সংক্রান্ত সকল কার্যক্রম পুনরায় স্বাভাবিক নিয়মে চালু হবে।

অন্যদিকে, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া গণমাধ্যমকে জানান, নির্দিষ্ট ছুটির কারণে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম খোলা রয়েছে। এর মাধ্যমে দুদেশের মধ্যকার পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত ও পারাপার আগের মতো সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat