×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-১২-০১
  • ১৫১ বার পঠিত

এমদাদুল হক, স্টাফ রিপোর্টার, জামালপুর

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেল সাড়ে তিনটায় ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন শরিফপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মেহেদী হাসান কনক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবদল সাধারণ সম্পাদক নূর ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন—জামালপুর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক মো. মোকছেদুর রহমান হারুন, শরিফপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম বকুল, সিনিয়র সহ-সভাপতি মো. সুজায়েতুল্লাহ চিশতী, সাংগঠনিক সম্পাদক ও জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ডা. জুনায়েদ, সহ-সভাপতি মো. দুলাল মেলেটারী, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খোকা, সহ-সভাপতি দুলাল পুলিশ, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন ফকির সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া, এমদাদুল হক, সিনিয়র সহ সভাপতি  যুবদল ২নং শরিফপুর ইউনিয়ন। 

এছাড়াও শরিফপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্থতা এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat