×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-০৮
  • ৩১ বার পঠিত
বিলাল উদ্দিন,বিশেষ প্রতিনিধিঃ 

মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কুয়েত। কুয়েত সরকার সম্প্রতি কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ছবি তোলা, ভিডিও ধারণ, সরাসরি সম্প্রচার এবং বিভিন্ন তথ্য প্রকাশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

৫ নভেম্বর ২০২৬ জারি করা ৬০ নম্বর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বিমানবন্দরে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কেউ কর্মস্থলের ভেতরে মোবাইল ফোন, ক্যামেরা কিংবা অন্য কোনো প্রযুক্তির মাধ্যমে ছবি বা ভিডিও ধারণ করতে পারবেন না।

নিষেধাজ্ঞার আওতায় রয়েছে বিমানবন্দরের বিভিন্ন এলাকা, যাত্রী টার্মিনাল, প্রশাসনিক ও কারিগরি ভবনসহ কর্তৃপক্ষের অধীন সব স্থাপনা।
এছাড়া নিরাপত্তা ব্যবস্থা, তল্লাশিচৌকি, সিসিটিভি ক্যামেরা, বিমানের চলাচল ও পরিচালন কার্যক্রমসংক্রান্ত তথ্য বা ছবি প্রকাশও নিষিদ্ধ করা হয়েছে।

নির্দেশনা অমান্য করলে কুয়েতের প্রচলিত আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat