সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
ভারতের আসামরাজ্যের নলবাড়ি জেলার গোয়াল পাড়ায় চাঞ্চল্যকর হত্যাকান্ডের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
পারিবারিক বিরোধের জেরে ভাইয়ের হাতেই সম্পর্কিত ভাই খুন হয়েছেন বলে প্রাথমিকভাব জানা গেছে।
নিহতের নাম মুকুল বর্মন(৩৬)। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে বেলশর থানার পুলিশ।
ঘটনার পর অভিযুক্ত খর্গেশ্বর বর্মনকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকান্ডের নেপথ্যে ঠিক কি কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
পারিবারিক বিবাদ নাকি অন্য কোনও বিষয় তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য তথ্যও সংগ্রহ করা হচ্ছে। তদন্তের স্বার্থে পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে।
এ জাতীয় আরো খবর..