×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-১০
  • ১৮ বার পঠিত

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ, মশাল মিছিল এবং কুয়াকাটা বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৯ নভেম্বর) গভীর রাতে এসব নাশকতামূলক কর্মকাণ্ড চালায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

কলাপাড়ায় রাতের তাণ্ডব ও মশাল মিছিল

স্থানীয় সূত্রে জানা যায়, কলাপাড়া-কুয়াকাটা সড়কের আলীপুর থ্রি পয়েন্টসহ একাধিক স্থানে সড়কে পেট্রোল ঢেলে ও টায়ার জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টি করে বিক্ষোভ করা হয়। এ সময় শেখ হাসিনার ছবিসংবলিত ব্যানার হাতে নিয়ে মশাল মিছিল করে সংগঠনটির নেতাকর্মীরা।

একই রাতে পর্যটন নগরী কুয়াকাটা বাস টার্মিনালে পার্কিং করে রাখা ‘মডার্ন পরিবহন’ নামের একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে বাসটিতে সাময়িক আগুন ধরে আংশিক ক্ষতি হলেও তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। হামলার পরপরই হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে দুটি পেট্রোল বোমাসদৃশ বোতল।

এদিকে অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে কলাপাড়ার টিয়াখালীতে সাবেক ইউপি সদস্য শিমু, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা খালিদ এবং কুয়াকাটা আলীপুরে নজরুলের নেতৃত্বে এসব নাশকতার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। যুবলীগের ব্যানারে বিভিন্ন বাসা-বাড়ি ও দেয়ালজুড়ে দেয়াল লিখন ও পোস্টারিং কর্মসূচীও পালন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat