×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-১০
  • ১৪ বার পঠিত
কূটনৈতিক প্রতিবেদক:

জাতিসংঘের জলবায়ু সম্মেলন ‘কপ-৩১’-এ অংশ নিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য এই তিন দিনের সম্মেলনে তিনি বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

সফরের প্রথম দিন মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আন্তালিয়া শহরের ‘ম্যাক্স রয়্যাল’ হোটেলে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী। ঢাকার কূটনৈতিক সূত্রগুলো বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে এটি তারেক রহমানের দ্বিতীয় বৈঠক। এর আগে গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দুই নেতার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে প্রতিরক্ষাশিল্প ও বাণিজ্যে সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল।

প্রতিনিধিদল সূত্রে জানা গেছে, নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১২ নভেম্বর কপ-৩১ সম্মেলনের পূর্ণাঙ্গ (প্লেনারি) অধিবেশনে বাংলাদেশের পক্ষে নীতিগত ও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। সম্মেলনের ফাঁকে (সাইডলাইনে) তুর্কি প্রেসিডেন্ট ছাড়াও বেশ কয়েকটি দেশের শীর্ষনেতার সঙ্গে তাঁর পৃথক দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ঢাকা ও আঙ্কারার মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ গতি পেয়েছে। গত জুনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের ঢাকা সফরে যৌথ কমিটি গঠন এবং জুলাইয়ে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের তুরস্ক সফরে প্রতিরক্ষাপ্রযুক্তি ও প্রশিক্ষণে সহযোগিতার বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়। বরাবরের মতো এই সফর ও আলোচনায় রোহিঙ্গা সংকট নিরসন ও মানবিক সহায়তার বিষয়টিও প্রাধান্য পাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat