×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-১০
  • ২৬ বার পঠিত
আহমাদুর রহমান (চাঁপাইনবাবগঞ্জ সদর প্রতিনিধি):

বর্ণাঢ্য আয়োজনে দেশের জনপ্রিয় গণমাধ্যম এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, এনপিবি নিউজের জেলা প্রতিনিধি সিফাত রানা। 

ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি জহুরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক বিপ্লব কুমার মজুমদার, আদিনা ফজলুল হক কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ড. মাজহারুল ইসলাম তরু, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ পুজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান। 

আলোচনা সভায় বক্তারা দেশের অগ্রসর গণমাধ্যম হিসেবে এনপিবি নিউজের ভূয়সী প্রশংসা করেন। আগামীতে জেলার বিভিন্ন সমস্যা সংকট সম্ভাবনা নিয়ে সংবাদ প্রচারের আহ্বান জানান বক্তারা। পরে কেট কেটে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন, একাত্তর টিভির জেলা প্রতিনিধি একেএস রোকন, চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন, গ্রীণ টিভির সাখাওয়াত জামিল দোলন, কালের কন্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার ফরহাদ হোসেনসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat