×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-১০
  • ২১ বার পঠিত
সাইফ হাসান লিমন, ফেনী প্রতিনিধি:

খাদ্যপণ্যের গুণগত মান রক্ষা এবং ভোক্তার অধিকার নিশ্চিত করার লক্ষে ফেনী সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়েছে। অভিযানে অনিয়ম ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে শহরের ট্রাংক রোড সংলগ্ন মদিনা বাস স্ট্যান্ড এলাকার ‘জালালিয়া সুইটস এ্যান্ড পেস্ট্রি শপ’-কে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
​আজ মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) দুপুর ১২:৩০ মিনিট থেকে ১:৩০ মিনিট পর্যন্ত উপজেলা প্রশাসন, ফেনী সদর এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফেনী জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

​ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার।

​অভিযানকালে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাধারণ মানুষের মাঝে নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করতে এবং ব্যবসায়িক কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখতে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এমন অভিযান ও তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat