×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-১০
  • ১৭ বার পঠিত

উত্তরাধিকার সূত্রে সরকার ভেঙে চুরমার হয়ে যাওয়া একটি অর্থনীতি পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর। ব্যাংক খাত থেকে অর্থ লুটপাটের কারণে এ খাত পুনরুদ্ধারে প্রায় ৪০ বিলিয়ন ডলার প্রয়োজন হবে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা।

জুলাই থেকে অক্টোবর পর্যন্ত রাজস্ব আদায়ে প্রায় ৫০ হাজার কোটি টাকা ঘাটতির বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিতুমীর বলেন, উত্তরাধিকার সূত্রে সরকার এমন একটি অর্থনীতি পেয়েছে, যেটিকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে।

তিনি বলেন, অর্থনীতিকে সচল করতে সরকার চারটি বিষয়কে গুরুত্ব দিচ্ছে। এগুলো হলো বিনিয়োগ, সরকারি ব্যয়, ভোগব্যয় ও রপ্তানি আয় বৃদ্ধি। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়াতে বাংলাদেশ ব্যাংক একটি প্যাকেজ ঘোষণা করেছে। এর এক-পঞ্চমাংশ ইতোমধ্যে বিতরণ করা হয়েছে।

দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়া মানুষকে সহায়তা দিতে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় শুমারি ও যাচাই-বাছাই চলছে বলে জানান তিনি। এ ছাড়া রেমিট্যান্স প্রবাহ বাড়ানো এবং দরিদ্র মানুষের ভোগব্যয় বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন অর্থনৈতিক সূচকে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে বলেও উল্লেখ করেন অর্থ উপদেষ্টা।

তিতুমীর বলেন, চীন ও জাপানের বিনিয়োগ উদ্যোগ অর্থনীতিতে আস্থা ফিরে আসার ইঙ্গিত দিচ্ছে। সব মিলিয়ে সরকার ৬ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনের আশা করছে।

রাজস্ব আদায়ের তথ্য প্রকাশ না করা এবং ভ্যাট আদায়ে ঋণাত্মক প্রবৃদ্ধির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজস্বের কোনো তথ্য গোপন করা হচ্ছে না। তথ্য প্রকাশের প্রক্রিয়া নিয়মিত করা হচ্ছে। এনবিআরের পরিসংখ্যান ব্যবস্থায় কিছু ঘাটতি রয়েছে। আইবাস++ থেকে প্রতিদিন তথ্য পাওয়া গেলেও সমন্বয়ের কারণে তা প্রকাশে কিছুটা সময় লাগে। পুরোনো ঘাটতি কাটিয়ে ডিসেম্বর থেকে নিয়মিতভাবে রাজস্ব আদায়ের তথ্য প্রকাশ করা হবে।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat