×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-১০
  • ১৫ বার পঠিত
গাজীপুর জেলা প্রতিনিধি :

গাজীপুরের টঙ্গীতে ক্রমবর্ধমান চুরি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করে জননিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী। এ সময় অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে টঙ্গীর গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় সাধারণ মানুষ, ব্যবসায়ী ও শ্রমিকদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত, অস্ত্রধারী ছিনতাইকারীদের গ্রেপ্তার, রাত ৩টা থেকে সকাল ৭টা পর্যন্ত বিশেষ পুলিশি টহল জোরদার এবং বাসস্ট্যান্ড এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ও সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানানো হয়।

এ ছাড়া গার্মেন্টসকর্মীদের নিরাপত্তা, ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি বৃদ্ধি, গোয়েন্দা তৎপরতা জোরদার, সিসিটিভি মনিটরিং, সহজে অভিযোগ গ্রহণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয়দের সমন্বয়ে যৌথ নিরাপত্তা কমিটি গঠনের আহ্বান জানান বক্তারা।

মানববন্ধনে ছিনতাইয়ের শিকার মাছ ব্যবসায়ী আবুল সিকদার তাঁর ঘটনার বর্ণনা দিয়ে বলেন, গত ৯ নভেম্বর সকাল সাড়ে ৫টার দিকে মাছ কেনার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে গাজীপুরা সাতাইশ বাসস্ট্যান্ড এলাকায় ওয়ালটন শোরুমের নিচে পৌঁছালে তিনজন অজ্ঞাত ব্যক্তি ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর ওপর হামলা চালায়। এ সময় একজন সুইচ গিয়ার দিয়ে তাঁর লুঙ্গিতে কোপ দিলে অল্পের জন্য রক্ষা পান তিনি। পরে ছিনতাইকারীরা তাঁর ব্যবসার নগদ ৭২ হাজার ৫০০ টাকা ও একটি নোকিয়া বাটন মোবাইল ফোন ছিনিয়ে নেয়। যাওয়ার সময় তাঁকে প্রাণনাশের হুমকিও দেয়।

মানববন্ধনে ডা. সজিব খান বলেন, গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় প্রতিদিন অসংখ্য মানুষের যাতায়াত। কিন্তু কয়েক দিন ধরে এক শ্রেণির ছিনতাইকারী অস্ত্রের ভয় দেখিয়ে নিরীহ মানুষ ও ব্যবসায়ীদের টাকা-পয়সা ছিনিয়ে নিচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তিনি দ্রুত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন টঙ্গীর ৫১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও সমাজসেবক ডা. সজিব খান, ছিনতাইয়ের শিকার আবুল সিকদার, জুয়েল, মিজান, রানা, আরমান, জাকির, লাল মিয়াসহ স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat