×
সদ্য প্রাপ্ত:
এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • প্রকাশিত : ২০২৩-০৮-২০
  • ২৩৭ বার পঠিত
আগামী ২০ অক্টোবর থেকে আগারগাঁও–মতিঝিল অংশে চলাচল করবে মেট্রোরেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের এই অংশের উদ্বোধন করবেন। আজ রোববার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন।

দেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন ৬–এর উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল গত বছরের ২৮ ডিসেম্বর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এবার আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত চালু হলে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলে যাত্রীরা সরাসরি চলাচল করতে পারবেন।

সেতুমন্ত্রী জানান, ২০ অক্টোবর এমআরটি লাইন-৬–এর আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন উপলক্ষে বেলা তিনটায় সোহরাওয়ার্দী উদ্যানে সুধী সমাবেশের আয়োজন হবে।

সরকার এমআরটি লাইন-৫ সাভারের হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত মেট্রোরেল নির্মাণ করবে। সেতুমন্ত্রী আজ জানান, ১৬ সেপ্টেম্বর এমআরটি লাইন-৫ নর্দান রুটের নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ উপলক্ষে সাভারে সেদিন বেলা ১১টায় সুধী সমাবেশ হবে। সেতুমন্ত্রী জানান, সাভারের হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত মোট ২০ কিলোমিটার মেট্রোরেল হবে, যার মধ্যে সাড়ে ১৩ কিলোমিটার পাতাল এবং সাড়ে ৬ কিলোমিটার উড়াল হবে।

ওবায়দুল কাদের আরও জানান, ২২ অক্টোবর তেজগাঁওয়ের সড়ক ভবন থেকে ১৪০টি সেতু ও ১২টি ওডারপাস এবং ভেহিক্যাল ইন্সপেকশন সেন্টারের (ভিআইসি) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat