স্টাফ রিপোর্টার, ভোলাঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোলার বোরহানউদ্দিন উপজেলার টগবী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফারুক ফরাজি।
স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ ফারুক ফরাজি ১৯৯১ সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ছাত্রদলের রাজনীতির মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কারণে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে এবং বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার হওয়ার কথাও জানান তিনি। নানা প্রতিকূলতার মধ্যেও তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে গেছেন।
বর্তমানে মোঃ ফারুক ফরাজি টগবী ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, সাংগঠনিক কর্মকাণ্ড এবং স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগকে পুঁজি করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে টগবী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড থেকে মেম্বার পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
ফারুক ফরাজি বলেন, জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের সেবা করাই তাঁর মূল লক্ষ্য। নির্বাচনে সুযোগ পেলে তিনি ওয়ার্ডবাসীর মতামত ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে কাজ করতে চান।
তিনি টগবী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের বাসিন্দাদের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন
এ জাতীয় আরো খবর..