×
সদ্য প্রাপ্ত:
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১০-০৪
  • ৪৬ বার পঠিত
সাব্বির আহমেদ,নিজস্ব প্রতিবেদক 

মাদারীপুরের কালকিনিতে সরকারি রাস্তার গাছ কেটে রাস্তায় ব্যারিকেড দেওয়ার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রবিবার (৪ অক্টোবর) গোপালপুর বাজার এলাকা থেকে সোহেল সরদার (৪২) নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সোহেল সরদার কালকিনি উপজেলার গোপালপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি সিরাজ সরদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপালপুর এলাকায় সরকারি রাস্তার গাছ কেটে রাস্তায় ব্যারিকেড দেওয়ার ঘটনায় একটি মামলা করা হয়। ওই মামলায় সোহেল সরদারকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। মামলার তদন্তের ধারাবাহিকতায় তার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে পুলিশ।

রবিবার কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপালপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে সোহেল সরদারকে গ্রেপ্তার করে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম বলেন, সরকারি রাস্তার গাছ কাটার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি সোহেল সরদার। তাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat