×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৩-০৮-২০
  • ৩০০ বার পঠিত
দেশের অভ্যন্তরীণ বাজারে দাম বাড়তে থাকায় পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্কারোপ করেছে ভারত। 

শনিবার ভারতের অর্থ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে শুল্কারোপের সিদ্ধান্তের কথা জানিয়েছে। এ সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই কার্যকর হবে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত তা বহাল থাকবে। খবর রয়টার্সের।

রয়টার্স জানিয়েছে, ভারতে মূল্যস্ফীতি বাড়তে থাকায় পেঁয়াজ, টমেটোসহ বেশি ব্যবহার হয় এমন প্রায় সব ধরনের সবজির দাম বাড়ছে। গত কয়েক মাসে এসব সবজির দাম দ্বিগুণের বেশি বেড়েছে। আগস্টের বড় সময়জুড়ে বৃষ্টি না হওয়ায় ভারতে চাষাবাদ ব্যাহত হচ্ছে। সবজি উৎপাদনেও এর প্রভাব পড়ছে। এতে সব ধরনের সবজির দাম বাড়ছে।

বিশ্বের অন্যতম পেঁয়াজ উৎপাদনকারী দেশ ভারত থেকে বাংলাদেশ ছাড়াও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের মালয়েশিয়া, শ্রীলংকাসহ বেশ কয়েকটি দেশ পেঁয়াজ আমদানি করে থাকে। তবে নিজেদের সরবরাহ ব্যবস্থা ঠিক রাখতেই শুল্ক বাড়ানো হয়েছে বলে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে। 

সরবরাহ সংকটে বাংলাদেশে মৌসুম শেষ না হতেই পেঁয়াজের বাজারে অস্থিরতা শুরু হয়। কয়েক দিনের ব্যবধানেই পেঁয়াজের দামে সেঞ্চুরি হয়। তখন দীর্ঘদিন বন্ধ থাকার পর ১৪ জুন পেঁয়াজ আমদানির অনুমোদন দেয় বাংলাদেশ সরকার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat