×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৬-১১-১৯
  • ৫৩ বার পঠিত
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ী ও নাগেশ্বরী সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ১৬ লাখ ১৪ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও থান কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ও রাতে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) অধীন রামখানা ও অনন্তপুর বিওপির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার বিকেল ৫টার দিকে নাগেশ্বরী উপজেলার নাখারগঞ্জ বাজার এলাকায় অভিযান চালায় রামখানা বিওপির একটি টহল দল। এ সময় ভারতীয় ৩৩টি শাড়ি, কোর্টের ৭২০ মিটার থান কাপড়, প্যান্টের ৩৬ মিটার থান কাপড় এবং একটি অটোরিকশা জব্দ করা হয়।

অন্যদিকে, একই দিন রাত ১০টা ১০ মিনিটে ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় ২৪টি জর্জেট শাড়ি জব্দ করেন অনন্তপুর বিওপির সদস্যরা।

বিজিবি জানায়, দুটি অভিযানে জব্দ করা পণ্যের আনুমানিক সিজার মূল্য ১৬ লাখ ১৪ হাজার টাকা। এসব পণ্যের সঙ্গে জড়িত চোরাচালানকারীদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। দেশীয় কাপড় ও পোশাকশিল্পকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে চোরাকারবারিরা শীতের আগমনকে কাজে লাগিয়ে সীমান্ত দিয়ে অবৈধ পণ্য পাচারের চেষ্টা করছে। এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat