×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৪-০২-২৫
  • ২৭০ বার পঠিত

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের দুই বছর পেরিয়ে গেছে। আর এই সময়ে রুশ বাহিনীর মোকাবেলা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ইউক্রেনের ৩১ হাজার সেনা।

রবিবার এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজেই এই তথ্য দিয়েছেন।

দেশটির রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি নিহত সেনাদের সংখ্যা জানালেও আহতদের সঠিক সংখ্যা জানাতে পারেননি। তিনি বলেছেন, এই সংখ্যাটা প্রকাশ করা হলে রাশিয়ার জন্য সামরিক কৌশল গ্রহণ সহজ হবে।
জেলেনস্কির ভাষায়, ‘এই যুদ্ধে ইউক্রেনের ৩১ হাজার সেনার প্রাণ গেছে। সংখ্যাটা ৩ লাখ কিংবা দেড় লাখ নয়। (পুতিন) এ নিয়ে মিথ্যাচার করছেন।’

সবশেষ ২০২২ সালের শেষ দিকে যুদ্ধের ক্ষয়ক্ষতির হিসাব দিয়েছিল ইউক্রেন। তখন জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক জানিয়েছিলেন, রুশ বাহিনীর হামলা শুরুর পর ১৩ হাজার ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছেন।

তবে রাশিয়ার কতো সেনার প্রাণ গেছে সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য গণমাধ্যমকে দেয়া হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat