×
সদ্য প্রাপ্ত:
জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসবেন এনসিপির চার নেতা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক সাবেক সংসদ সদস্য হিরু গ্রেফতার পাঁচ ধাপে সম্পন্ন হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ স্লিপার বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ
  • প্রকাশিত : ২০২৬-১১-২২
  • ৫৪ বার পঠিত
বিএম সজিব, শরীয়তপুর :

বাংলাদেশ সরকারের ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত জাতীয় শিশুকিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬-এ সাফল্য অর্জন করেছে শরীয়তপুরের সখিপুর দারুন নাজাত মাদ্রাসা কমপ্লেক্সের তিন শিক্ষার্থী। জেলা পর্যায়ের প্রতিযোগিতায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে তারা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।

২০১৩ সালে প্রতিষ্ঠিত সখিপুর দারুন নাজাত মাদ্রাসা কমপ্লেক্সটি প্রতিষ্ঠার পর থেকেই সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।

প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে ক্বিরআত ও আযান বিষয়ে মোহাম্মদ আসাদ আব্দুল্লাহ আরাফ, ‘খ’ গ্রুপে ক্বিরআত, রচনা ও ইসলামিক জ্ঞান বিষয়ে মরিয়ম সাবেরা এবং ‘গ’ গ্রুপে হামদ ও নাত বিষয়ে সুমাইয়া ইসলাম বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।

এ সাফল্য উপলক্ষে ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নির্বাচিত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের এ অর্জনে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, নৈতিক শিক্ষা, ধর্মীয় জ্ঞানচর্চা ও শিক্ষার্থীদের মেধা বিকাশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিনসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, ‘এ বছরই প্রথম আমাদের মাদ্রাসা থেকে পাঁচজন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে তিনজন কৃতিত্বের সঙ্গে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে। এটি আমাদের প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়।’

মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকরা আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে জাতীয় পর্যায়েও প্রতিষ্ঠানের সুনাম বয়ে আনবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat