আল মামুন চৌধুরী আশা, (ফরিদপুর)প্রতিনিধিঃ
ফরিদপুরের আলফাডাঙ্গায় ২০২৬-২৭ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে সরিষা, মসুর, খেসারি ও গম ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জুবায়ের হাবিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কুমার শাহা।
আজ সোমবার সকাল ৯টার সময়, এই অনুষ্ঠান আলফাডাঙ্গা উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের চাষাবাদে উৎসাহিত করতে সরকারের এ প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুবায়ের হাবিব বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং অধিক ফলন নিশ্চিত করতে সরকার বিভিন্ন ধরনের কৃষি প্রণোদনা দিয়ে আসছে। বিনামূল্যে বীজ ও সার বিতরণের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা উপকৃত হবেন। কৃষকদের প্রতি আহ্বান থাকবে, তাঁরা যেন প্রাপ্ত বীজ ও সার যথাযথভাবে ব্যবহার করে অধিক ফসল উৎপাদনে ভূমিকা রাখেন। কৃষির উন্নয়নে উপজেলা প্রশাসন সবসময় কৃষকদের পাশে থাকবে।
এ সময় সভাপতির বক্তব্যে আলফাডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কুমার শাহা বলেন, কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধি এবং উন্নত জাতের ফসল চাষে উৎসাহিত করতেই সরকারের এ প্রণোদনা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা, মসুর, খেসারি ও গমের বীজ এবং প্রয়োজনীয় সার বিতরণ করা হচ্ছে। কৃষকরা যেন এসব বীজ ও সার সঠিকভাবে ব্যবহার করে অধিক ফলন নিশ্চিত করতে পারেন, সে বিষয়ে কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা অব্যাহত থাকবে।
এ জাতীয় আরো খবর..