×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৫-০১-১২
  • ২৬৩ বার পঠিত
কয়রা(খুলনা)প্রতিনিধি 
খুলনার কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বহুল আলোচিত সুন্দরবনের হরিণ শিকারী চক্রের হোতা ১৮ মামলার আসামী আসাদুল গাজী (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসাদুল গাজী উপজেলার দক্ষিন বেদকাশী ইউনিয়নের জোড়শিং গ্রামের রুহুল আমীন গাজীর ছেলে। তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা  ছাড়াও আদালতে এফসিআর (বন আইনে)১৩ টি মামলা এবং কয়রা থানায় বন্যপ্রানী (সংরক্ষন ও নিরাপত্তা) আইনে ৫ টা মামলা আদালতে বিচারাধীন আছে। থানা সুত্রে জানা গেছে, সুন্দরবনের হরিণ শিকারী চক্রের মুল হোতা বহু মামলার আসমী আসাদুল গাজী আংটিহারা এলাকায় অবস্থান করছে গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে কয়রা থানার অফিসার ইনচার্জের নির্দেশে ১১ জানুয়ারী রাত আনুমানিক ৯ টার দিকে থানার এসআই (নিঃ) মোঃ ওসমান গনি,এএসআই (নিঃ) মোঃ ফরিদুল ইসলাম,এএসআই নিঃ) মোঃ ফরহাদ হোসেন ও কনস্টেবল মোঃ ফজর আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে আংটিহারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম ইমদাদুল হক বলেন, সুন্দবনের হরিণ নিধন চক্রের হোতা আসাদুল গাজীকে গ্রেফতার পূর্বক পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat