বিনোদন ডেস্কঃ
বগুড়ায় ‘নসিব’ সিনেমার শুটিংয়ে গিয়ে নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সোহেল খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ‘নসিব’ সিনেমার শুটিংয়ের কাজে গত ১৯ নভেম্বর থেকে তিনি বগুড়ায় অবস্থান করছিলেন। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে বগুড়া সিএমএইচে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।