×
সদ্য প্রাপ্ত:
এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • প্রকাশিত : ২০২০-০৯-২৯
  • ৩৫২ বার পঠিত

মাদক মামলায় অভিযুক্ত অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বাড়ি মাদকের আস্তানা বলে মন্তব্য করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) আজ মঙ্গলবার (২৯ সেপ্টম্ভর)) রিয়ার জামিন শুনানিতে এমন কথা জানায় এনসিবি।

রিয়ার জামিনের বিরোধিতা করা হলফনামায় এনসিবি জানায়, মাদক সেবন, মাদক পাচার, মাদকের সরবরাহের জন্য অর্থ দিতেন রিয়া। তিনিই সুশান্ত সিংহ রাজপুতের জন্য মাদকের জোগান দিতেন। এরপর নিজের বাড়িকে মাদকের আস্তানা হিসেবে ব্যবহার করেছেন রিয়া। এনসিবির দাবি, মাদক চক্রেরও সক্রিয় সদস্য রিয়া চক্রবর্তী। সমাজের উচ্চস্তরের ব্যক্তি এবং মাদক পাচারকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তার। সোমবার এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে দাবি করেন, রিয়ার বিরুদ্ধে মাদক সেবন ছাড়াও পাচার এবং সরবরাহের উপযুক্ত প্রমাণ তাদের কাছে রয়েছে।


আরও পড়ুন: এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণের ঘটনায় আরও এক আসামি গ্রেফতার ***

আনন্দবাজার জানায়, এর আগে মাদক মামলা সংক্রান্ত বিশেষ আদালত এনডিপিএস (নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস) রিয়ার জেল হেফাজতের মেয়াদ বাড়িয়ে অক্টোবর করে। উল্লেখ্য, সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুতে মাদকের সংযুক্তি উঠে আসার পর গত সেপ্টেম্বর রিয়াকে গ্রেফতার করে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো।


গত মঙ্গলবার সেই মেয়াদ শেষ হয়ে যাওয়ায়, নতুন করে আদালতে আবেদন জানিয়েছিল এনসিবি। তাতেই আদালত আরও ১৪ দিনের হেফাজত মঞ্জুর করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat