×
  • প্রকাশিত : ২০২৬-১১-২৬
  • ১৪ বার পঠিত
এসএম সজীব, ধুনট (বগুড়া) প্রতিনিধি:

 বগুড়ার ধুনটে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান গ্রামের বিপ্লব সরকারের ছেলে উজ্জ্বল সরকার (২৩) এবং ধুনট সদর ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের সদেব হাওলাদারের ছেলে শিখর হাওলাদার (২৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উজ্জ্বল সরকার তাঁর বন্ধু শিখর হাওলাদারকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে চৌবাড়িয়া গ্রাম থেকে ধুনট উপজেলা শহরের দিকে আসছিলেন। পথে মাঠপাড়া এলাকায় পৌঁছালে ধুনট শহর থেকে শেরপুরগামী একটি অজ্ঞাতনামা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক উজ্জ্বল সরকার মারা যান। গুরুতর আহত অবস্থায় শিখর হাওলাদারকে স্থানীয় লোকজন উদ্ধার করে অটোরিকশায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ট্রাকটি নিয়ে দ্রুত পালিয়ে যান। খবর পেয়ে ধুনট থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনায় জড়িত অজ্ঞাতনামা ট্রাক ও চালককে শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

দুই তরুণের এমন মর্মান্তিক মৃত্যুতে তাঁদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat