×
  • প্রকাশিত : ২০২৬-১১-২৬
  • ২৮ বার পঠিত
মোঃ আল-আমিন সরকার, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের নবগ্রাম রেলওয়ে ওভারব্রিজের ওপর এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উল্লাপাড়া পৌর শহরের ঘোষগাঁতী মহল্লার সিএনজি চালক মোন্নাফ হোসেন এবং একই এলাকার সিএনজি যাত্রী চন্দন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে উল্লাপাড়া থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা নবগ্রাম রেলওয়ে ওভারব্রিজের ওপর পৌঁছালে বিপরীত দিক (পাবনা) থেকে আসা 'সি-লাইন পরিবহন'-এর একটি দ্রুতগতির বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক মোন্নাফ ও যাত্রী চন্দন প্রাণ হারান।

খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিস ও হাটিকুমরুল হাইওয়ে থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে যমুনা সেতুর পশ্চিম পাড়ে কর্তব্যরত পুলিশ সেটিকে আটক করে।

হাটিকুমরুল হাইওয়ে থানা-পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
অনুগ্রহপূর্বক

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat