×
  • প্রকাশিত : ২০২৬-১১-২৬
  • ৫২ বার পঠিত
এস এম দৌলত, জেলা প্রতিনিধি, বগুড়া:

সন্তানকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করাতে অভিভাবকদের সচেতন করতে খামারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি খায়রুল ইসলাম রকি।

অনুষ্ঠানে দাতা কমিটির সদস্য আব্দুল হামিদ খান ভাসানী, আরো উপস্থিত ছিলেন ঠান্ডা মিয়া, বাদশা প্রামানিক, সোহেল মিয়া, শাহিন আকন্দ, হোসেন, মহিদুল ইসলাম ।

খামারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা আফরোজাসহ শিক্ষিকা নিলুফা নার্গিস, মাহমুদা আক্তার, রুহানা আফরোজ, আঁখি রানী দাস ও মলি রানী দাস উপস্থিত ছিলেন।

এছাড়া খামারকান্দি পশ্চিমপাড়া, গোবর্ধনপুর পূর্বপাড়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ ও অভিভাবকরা অংশ নেন। পশ্চিমপাড়া থেকে বক্তব্য রাখেন শাহীন আকন্দ এবং গোবর্ধনপুর পূর্বপাড়া থেকে বক্তব্য রাখেন সাজু। উক্ত অভিভাবক সমাবেশে অনেক অভিভাবকসহ অন্যান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।

সমাবেশে সভাপতি খায়রুল ইসলাম রকি বলেন, দীর্ঘদিনের অবহেলায় দেশের শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন নতুন সরকার শিক্ষার মান উন্নয়নে নানা পরিকল্পনা নিয়েছে। শিক্ষার্থীদের যাতায়াতের জন্য সাইকেল, মেয়ে শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও সবার জন্য উপবৃত্তির ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, শুধু পড়াশোনা নয় — খেলাধুলা, বিনোদন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়েই শিশুরা এগিয়ে যাবে। এই সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পড়াশোনা করেই অনেকে আজ ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক ও সরকারি চাকরিজীবী হয়েছেন।

তিনি আরও বলেন, এই বিদ্যালয়ের শিক্ষকরা সবাই উচ্চশিক্ষিত। তাই সন্তানকে বাইরে না পাঠিয়ে নিজের এলাকার সরকারি স্কুলেই ভর্তি করান। সবার আগে অভিভাবকদের সচেতন হতে হবে, তাহলেই সন্তান সঠিক শিক্ষা পাবে।

সমাবেশে শিক্ষিকা আঁখি রানী দাস বলেন, বিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। সরকার থেকে বিনামূল্যে বই দেওয়া হবে। তাই অভিভাবকদের প্রতি আহ্বান, আপনারা আপনাদের সন্তানদের আমাদের স্কুলে ভর্তি করান।

সমাবেশ শেষে অভিভাবকদের মধ্যে ভর্তি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat