×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৪-০৩-০১
  • ৩০৯ বার পঠিত
বিপিএলের দশম আসরে অনেকগুলো সমীকরণের বেড়াজাল পেরিয়ে প্লে-অফ খেলার সুযোগ পেয়েছিল ফরচুন বরিশাল। টানা চার ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল। আসরের সব থেকে সফল ও শক্তিশালী দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে প্রথমবার ট্রফি জিতেছে বরিশাল।

শুক্রবার (১ মার্চ) টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিল বরিশাল। প্রথমে ব্যাট করে বরিশালকে ১৫৫ রানের সহজ লক্ষ্য দেয় চারবারের চ্যাম্পিয়নরা। জবাব দিতে নেমে ৬ বল এবং ছয় উইকেট হাতে থাকতেই প্রথমবার বিপিএলের শিরোপা জিতলো দক্ষিণ অঞ্চলের দলটি।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে বরিশালকে দুর্দান্ত শুরু এনে দেয় তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজ। দুজনের ব্যাট থেকে আসে ৭৬ রান। ২৬ বলে ৩৯ রান করে সাজঘরে ফেরেন তামিম। মঈন আলীর বলে বোল্ড আউট হন তিনি।

তামিমের আউটের পর বেশিক্ষণ পিচে থাকতে পারেননি মিরাজও। মঈন আলীকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন তিনি। ২৬ বলে ২৯ রান করে আউট হন এই ডান হাতি ব্যাটার।

তিনে ব্যাট করতে এসে মুশফিকতে সঙ্গে নিয়ে ব্যাট চালাতে থাকেন কাইল মায়ার্স। ৩০ বলে ৪৬ রানে মায়ার্স আউট হলেও ততক্ষণে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় বরিশাল। ১৭ বলে ১৩ রান করে আউট হন মুশফিক।

শেষ পর্যন্ত মিলারের ৮ ও মাহমুদউল্লাহর ৭ রানে ভর করে ৬ বল এবং ছয় উইকেট হাতে থাকতেই প্রথমবার বিপিএলের শিরোপা জিতলো দক্ষিণ অঞ্চলের দলটি।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মোস্তাফিজ এবং মঈন আলী দুটি করে উইকেট শিকার করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat