×
সদ্য প্রাপ্ত:
আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি তুরাগে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, ঘটনাস্থলের কাছেই মিলল মোটরসাইকেল মানবতাবিরোধী অপরাধ মামলাঃ মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৮২ জন
  • প্রকাশিত : ২০২৪-০৩-০২
  • ৩২৩ বার পঠিত
নকলা (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নকলায় বর্ণাঢ্য আয়োজনে ষষ্ঠ জাতীয় ভোটার দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ‘সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’-এ স্লোগানকে সামনে রেখে শনিবার (২ মার্চ) উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদের সামনে থেকে র‌্যালি শুরু হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন-এঁর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন এবং মূখ্য আলোচক হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ বক্তব্য রাখেন।

সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা পার্থ প্রতীম দে-এঁর সঞ্চালনায় আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, নকলা প্রেসক্লাবের সভাপতি ও বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মো. রাশেদুল হাসান রঞ্জু, সাংবাদিক শফিউল আলম লাভলু ও ছাদিকুর রহমান বাবু, উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক আল-ইমরান, ডাটাএন্ট্রি অপারেটর মো. রুকনুজ্জামান রাসেল ও মো. সুমন মিয়াসহ অন্যান্য কর্মচারীবৃন্দ, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন ও পেশা শ্রেণির জনগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat