×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৪-০৩-০৫
  • ২৯৫ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মাঝ দিয়ে বয়ে যাওয়া খালে মাটি ফেলে ঘর নির্মাণ করার অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৪ মার্চ) বিকেলে কাজীপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন জানান, খালের ওপর স্থাপন নির্মাণ করে এবং মাটি ফেলে শ্রেণি পরিবর্তন করার অভিযোগ জানতে পেরে সৈয়দ আনোয়ার আহমেদ লিটন (৬০) নামের একজনকে আটক করা হয়। আটককৃতকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (ঙ) ধারা লঙ্ঘনের দায়ে ৫০ হাজার অর্থদণ্ড করা হয়। এছাড়া স্থাপনা সমূহ তাৎক্ষণিকভাবে অপসারণ করা হয়। পাশাপাশি খাল থেকে মাটি অপসারণ করে আগের অবস্থায় ফেরত নেওয়ার জন্য সাত দিনের সময় দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat