×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৪-০৩-০৫
  • ২৪২ বার পঠিত
রাঙ্গাবালী(পটুয়াখালী)প্রতিনিধি: বেকার যুবকদের অংশগ্রহণের মধ্য দিয়ে যুব উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালীর রাঙ্গাবালীতে। 

আজ মঙ্গলবার রাঙ্গাবালী উপজেলা পরিষদ প্রাঙ্গনে সোস্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর বাস্তবায়নে মৎস্য  অধিদপ্তরাধীন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (এসসিএমএফপি ) এর কম্পোনেন্ট ৩ কমিউনিটি এমপাওয়ারমেন্ট এন্ড লাইভলীহুড ট্রান্সফরমেশান প্রকল্পের উদ্যোগে এ উৎসব অনুষ্ঠিত হয়।

উৎসব উপলক্ষে র‌্যালী , আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা  শেষে নিবন্ধনকৃত মৎস্যজীবী পরিবারের মেধাবী ৫ জন  শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তির  ৫০ হাজার টাকার  দ্বিতীয় ধাপের ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. জহির উদ্দিন আহমেদ। 

এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভোলা উপ আঞ্চলিক কার্যালয়ের এসসিএমএফপি কম্পোনেন্ট ৩ এর এসডিএফ এর আঞ্চলিক সমন্বয়কারী রওনোক ফেরদৌস, রাঙ্গাবালী উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃদাঃ) অপু সাহা , এসডিএফ রাঙ্গাবালী কার্যালয়ের ক্লাস্টার অফিসার মোঃ আরিফ হোসেনসহ এলাকার যুব ও মৎস্যজীবী বৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat