×
সদ্য প্রাপ্ত:
২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল
  • প্রকাশিত : ২০২৫-১২-২৩
  • ১৩৪ বার পঠিত

মোঃ সাব্বির আহমেদ
স্টাফ রিপোর্টার,মাদারীপুর



বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রত্যাশা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-০৩ আসনে দলীয় মনোনয়নপ্রাপ্ত নেতা আনিসুর রহমান তালুকদার খোকনের পক্ষে জনমত গড়ে তুলতে মাদারীপুরের কালকিনিতে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার( ২৩ ডিসেম্বর ) কালকিনি উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনের দিকনির্দেশনায় শোভাযাত্রার নেতৃত্ব দেন উপজেলা যুবদলের আহ্বায়ক প্রার্থী শিকদার মোহাম্মদ মামুন।

কালকিনি ডাকবাংলো মাঠ থেকে শুরু হওয়া শোভাযাত্রায় শত শত মোটরসাইকেলের অংশগ্রহণে, বহরটি উপজেলা চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভুরঘাটা স্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রাকালে নেতা-কর্মীরা তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের পক্ষে এবং ধানের শীষ প্রতীকের সমর্থনে নানা স্লোগান দেন। এতে কালকিনি পৌর এলাকা জুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের নেতৃবৃন্দ মোঃ মামুন শিকদার ও সাইফুল ইসলাম, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হেসেন, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক হাসান হাওলাদার, পৌরসভা যুবদল নেতা তুহিন হাওলাদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম ও সদস্য সচিব সাইফুল ইসলাম মুন্সিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

নেতৃবৃন্দ জানান, মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে যুবদল তাদের সাংগঠনিক সক্ষমতার পরিচয় দিয়েছে। তারা বলেন, দেশনায়ক তারেক রহমানের আগমনের প্রত্যাশায় তৃণমূলের নেতা-কর্মীরা উজ্জীবিত এবং আগামী নির্বাচনে আনিসুর রহমান তালুকদার খোকনের বিজয় নিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat