×
সদ্য প্রাপ্ত:
মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০৩-০৫
  • ২৪৬ বার পঠিত
হবিগঞ্জ প্রতিনিধি: মঙ্গলবার(৫ মার্চ) হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাজাঁসহ ০১ জন মাদক ব্যবসায়ী ও ০৫ বছরের সাজাপ্রাপ্ত ০৩জনসহ মোট ০৪জন আসামী গ্রেফতার করা হয়।

চুনারুঘাট থানাধীন চন্ডছড়া চা বাগানস্থ চন্ডী বাগান ফ্যাক্টরীর সামনে চন্ডী হতে আমু চা-বাগান গামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী আব্দুল হান্নান (৩৮) পিতা-আব্দুল ছাত্তার সাং চিমটিবিল খাস,থানা-চুনারুঘাট, জেলা -হবিগঞ্জকে তার চালিত মোটরসাইকেল এর পিছনের সিটের সাথে বাঁধা একটি প্লাস্টিকের পাটি দ্বারা মোড়ানো ১০টি নীল রংয়ের পলিথিনের প্যাকেটে ১০ (দশ) কেজি গাঁজাসহ আটক করা হয়। এ সময় পরিবহন কাজে ব্যবহৃত তার ০১ টি পুরাতন ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়।

হবিগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আক্তার হোসেন জানান, জেলার অপরাধ দমন, মাদক নির্মূল, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, হবিগঞ্জ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, খুন, ধর্ষণ, পরোয়ানাভূক্ত সাজাপ্রাপ্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, হবিগঞ্জ সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat