×
সদ্য প্রাপ্ত:
আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি তুরাগে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, ঘটনাস্থলের কাছেই মিলল মোটরসাইকেল মানবতাবিরোধী অপরাধ মামলাঃ মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৮২ জন
  • প্রকাশিত : ২০২৩-০৮-১১
  • ২৯৫ বার পঠিত
১৪ লাখ ৮০ হাজার টাকা খরচ করে ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনি তার ‘নাড়ি কাটা ধন’ শাহীম মুহাম্মদ রাজ্যের প্রথম জন্মদিন উদ্‌যাপন করেছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ঢাকার এক পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে এই অনুষ্ঠানে হাজির ছিলেন ঢাকাই সিনেমার তারকাদের পাশাপাশি পরীমনির আত্মীয়-স্বজন। তবে ছেলের প্রথম জন্মদিনে বাবা শরীফুল রাজকে কোথাও দেখা যায়নি।

পাঁচ তারকা হোটেলে এই জমকালো আয়োজনে খরচ প্রসঙ্গে পরীমনি বলেন, এই অনুষ্ঠানে ১৪ লাখ ৮০ হাজার টাকা খরচ হয়েছে।

আমি অনেক কষ্ট করে এটি জোগাড় করেছি। এই অনুষ্ঠানের জন্য রাজ্যের বাবা পাশে থাকলে আমাকে এত কষ্ট নিতে হতো না।
তিনি আরও বলেন, রাজ্যের প্রথম জন্মদিন পালন করার উদ্দেশ্যে প্রতি মাসেই একটি পরিমাণ টাকা জমিয়েছি আমি। সেই টাকা দিয়ে আজ বাবুর জন্মদিন পালন করছি।

রাজ্যের জন্মের পর থেকেই এই উদ্যোগ নিয়েছিলাম। প্রথম দিকে রাজ্যের বাবাও যুক্ত ছিল এই উদ্যোগের সঙ্গে, কিন্তু পরে তো যা হওয়ার তাই হলো। সে চলে গেল। বাবুর প্রথম জন্মদিনটি স্মরণীয় করে রাখতে চেয়েছিলাম।

কিন্তু পরিপূর্ণভাবে সেটি আর হলো না।
ছেলের জন্মদিনের পুরো আয়োজন একা হাতে সামলেছেন পরী।  কোথাও দেখা যায়নি বাবা শরীফুল রাজকে। গত ২০ মে পরীমনিকে রেখে নিজের সব জিনিস নিয়ে বাসা থেকে বেরিয়ে আসেন রাজ। 

এরপর ২৯ মে দিবাগত রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হওয়ার পর থেকে দুজনের সম্পর্ক আরও খারাপ হয়।

এর পর থেকে দুজন আলাদা থাকছেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat