×
সদ্য প্রাপ্ত:
ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন
  • প্রকাশিত : ২০২৪-০৩-০৮
  • ২৭২ বার পঠিত
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে রাস্তার পাশের গাছ কাটার সময় ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৮ মার্চ) দুপুরে রাণীশংকৈল-নেকমরদ মহাসড়ক এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল হক (৩৫) পাশ্ববর্তী বালিয়াডাঙ্গী উপজেলার বিশ্রামপুর গ্রামের মৃত বশির উদ্দীনের ছেলে। 

পুলিশ সুত্রে জানা যায় ঘটনার দিন দুপুরে রাণীশংকৈল-নেকমরদ মহাসড়কের কুমোরগঞ্জ এলাকায় রাস্তার পাশের একটি ঘোড়া নিম গাছ কাটার সময় ইসমাইল হক নামে একজন মোটরসাইকেল আরোহী ওই সড়ক দিয়ে আসার সময় তার উপর গাছের ডাল পড়ে গেলে মাথা ও শরীরে প্রচন্ড আঘাত পেলে খুলির ভেতর থাকা মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়। এবং মগজ বেরিয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্টার তাকে মৃত ঘোষণা করেন। 

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat