×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৫-১১-২৪
  • ১২০ বার পঠিত
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে সীমান্ত এলাকায় বিশেষ ফাঁদ পাতা অভিযানে ভারতীয় মোবাইল ফোনের বড় চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২৩ নভেম্বর) ভোর রাতে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর ধর্মঘর বিওপির একটি টহলদল আলীনগর এলাকায় এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, সীমান্তপিলার ১৯৯২/৪৭-এস থেকে প্রায় ৮০০ গজ অভ্যন্তরে টহলরত অবস্থায় ভারতের দিক থেকে ৪-৫ জন লোক কার্টুন বহন করে বাংলাদেশে প্রবেশ করতে দেখলে বিজিবি সদস্যরা ধাওয়া করে। উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা অন্ধকারে পালিয়ে যায়, তবে ফেলে যায় কার্টুনগুলো।

পরে কার্টুনগুলো তল্লাশি করে ২৩২ পিস ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, ৩১ পিস মোবাইলের ডিসপ্লে এবং ১৯ পিস ব্যাক কভার উদ্ধার করা হয়। জব্দ করা এসব পণ্যের সিজার মূল্য ধরা হয়েছে ৭১ লাখ ৯২ হাজার টাকা।

সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও অভিযান আরও জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat