×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৪-০৩-০৯
  • ২৩০ বার পঠিত
রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা পরিষদ অফিসার্স ক্লাব চত্বরে গতকাল শুক্রবার (৮ মার্চ) বসুন্ধরা শুভ সংঘের আয়োজনে ১৫ জন অসচ্ছল নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রাণীশংকৈল উপজেলা শুভ সংঘ শাখার সভাপতি অধ্যক্ষ মহাদেব বসাকের সভাপতিত্বে বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও- ৩ আসনের জাতীয় সংসদ সদস্য ও সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাফিজউদ্দিন আহম্মেদ।

সভায় স্বাগত বক্তব্য দেন শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদেকুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, সাবেক এমপি ও জেলা আ'লীগ সহ সভাপতি সেলিনা জাহান লিটা, উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, পৌরমেয়র মোস্তাফিজুর রহমান,ওসি সোহেল রানা প্রমুখ। 

এছাড়াও অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার সভাপতি তাপস দেবনাথ, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সাবেক সভাপতি কুশমত আলী, মোহনা টিভির প্রতিনিধি ফারুক আহম্মেদ,এশিয়ান টিভির প্রতিনিধি আশরাফুল ইসলাম, আজকের পত্রিকার প্রতিনিধি খুরশিদ আলম শাওন, ডেইলি সান প্রতিনিধি হুমায়ুন কবির, প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি মাহাবুব আলম, দৈনিক ডেল্টা লাইফ প্রতিনিধি নাজমুল হোসেনসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক  মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কালের কন্ঠের রাণীশংকৈল উপজেলা প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। 

নারী দিবসে এসব উপকারভোগী নারীরা সেলাইমেশিন পেয়ে বসুন্ধরা গ্রুপের শুভ সংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন। আমরা নারীরা আর পিছিয়ে নেই। আমরা এই সেলাই প্রশিক্ষণ শেষে মেশিন পেয়ে এখন কিছুটা নিজের পায়ে দাঁড়াতে পারবো। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat