×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৪-০৩-২১
  • ৩৪১ বার পঠিত
তিতাস প্রতিনিধি: কুমিল্লার তিতাসে পবিত্র মাহে রমজান মাসে সিগারেট বাকীতে না দেয়ায় তিন সন্তানের জনক  মানিক  নামের এক দোকানীকে ছুরিকাঘাতে হত্যা করেছে বাহাউদ্দিন ও জালাল উদ্দীন নামের দুই ধূমপায়ী সহোদর।

বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা সাড়ে ১১টায় উপজেলার কানাইনগর গ্রামের ভূইয়া বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত মানিক ওই গ্রামের মো. মোখলেস ভূঁইয়ার ছেলে।

নিহতের স্ত্রী তাসলিমা আক্তার জানান,প্রতিবেশী ভূঁইয়া বাড়ীর নায়েব আলীর ছেলে বাহাউদ্দিন আমার স্বামী মানিকের কাছে সিগারেট বাকী চায়। কিন্তু দোকানে সিগারেট না থাকায়,আমার স্বামী বলেন সিগারেট নাই। এতে বাহাউদ্দিন ক্ষিপ্ত হয়ে আমার স্বামীর সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে হাতাহাতি হওয়ার পর ঘরে চলে যায়। তারপর বাহাউদ্দিন ঘর থেকে বের হয়ে মানিকের পিতা মোখলেসের সামনেই দা হাতে তার আপন ভাই জালালউদ্দীনকে সাথে করে নিয়ে এসে আমার স্বামীকে কোপাতে আসে। তখন প্রতিবেশীদের বাধাঁর মুখে ব্যর্থ হয়ে তারা দুই ভাই আবারও ঘরে গিয়ে ছুরি হাতে নিয়ে আমাদের বাড়ির অন্যদিক দিয়ে ঘুরে এসে দোকানে ঢুকে  জালাল উদ্দীন আমার স্বামী মানিককে জাবড়ে ধরলে তার ভাই বাহাউদ্দিন, মানিকের মা ও আমার সামনেই গলায় ছুরি মেরে হত্যা করে। এর আগেও তারা বাকী নিয়ে অনেক টাকা জমিয়েছে, আর সেই টাকা চাইতে গেলে কয়েকবার আমার স্বামীকে মারধর করেছে।  মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত  চিকিৎসক অপারগতা জানালে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ায় সময় পথেমধ্যে আমার স্বামী মানিক মৃত্যু বরণ করে।

এ ব্যাপারে তিতাস থানা অফিসার ইনচার্জ কাঞ্চন কান্তি দাস বলেন, আমরা শুনেছি সিগারেট বাকী না দেয়ায় মানিক নামের এক দোকানীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। খুনীদের গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat