×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৩
  • ২৯৫ বার পঠিত
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লার দর্গায় নাসির নগর এ নাসির টোব্যাকো ইন্ডাস্ট্রি বন্ধ ঘোষণা করায় ইন্ডাস্ট্রিজদের কর্মচারী ও শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়ে, তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে বেতন ভাতা পরিষদের দাবিতে বিক্ষোভ মিছিল শুরু করে। এ সময় কুষ্টিয়া-প্রাণপুর রোডের সমস্ত গাড়ি চলাচল বন্ধ থাকে। (শনিবার ২৩ মার্চ দুপুর ৩ টা থেকে ৪.৩০ পর্যন্ত) প্রায় দেড় ঘন্টা অবরোধের পর পুলিশ শ্রমিকদের উপর লাঠিচার্জ করে ছত্র ভঙ্গ করে দেয়। পরে গাড়ি চলা শুরু করে।

উল্লেখ্য প্রায় চার মাস শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা বন্ধ করে রেখেছে কর্তৃপক্ষ। ২৩ মার্চ শনিবার দায়িত্বরত ডিজিএম খাজিমুল বাসার ঘোষণা দেন ইন্ডাস্ট্রি অনির্দিষ্টকালের জন্য  বন্ধ থাকবে। সামনে ঈদ, চলছে রমজান মাস শ্রমিকরা তাদের ৪ মাস বেতন না পাওয়ায় চরম হতাশার মধ্যে জীবন যাপন করছে। সামনে ঈদ বেতনপত্র না পেয়ে শ্রমিকদের চরম ক্ষভের সৃষ্টি হয়, তারা টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে এবং বিক্ষোভ মিছিল করে।

উল্লেখ্য নাসির উদ্দিন বিশ্বাস এর ইন্তেকালের পর বড় স্ত্রী আনোয়ারা বিশ্বাস ২ মেয়ে, এক ছেলে ও ছোট স্ত্রী তাসলিমা সুলতানা দুই ছেলে, এক মেয়ে নিয়ে আলাদা ভাবে চলতে চায়, এ কারণে দুই পক্ষের দ্বন্দ্বে দীর্ঘদিন নাসির বিড়ি এবং নাসির সিগারেট উৎপাদন সম্পন্ন ভাবে বন্ধ থাকে। প্রায় ১০ হাজার শ্রমিক কর্মচারী কর্ম না থাকায় বর্তমানে হতাশার মধ্যে পড়েছে। 

এলাকাবাসী এবং শ্রমিক কর্মচারীদের দাবি  তাদের পারিবারিক দ্বন্দ্ব মিটায়ে ইন্ডাস্ট্রি চালু করা হোক, তা না হলে তারা সামনে কঠিন কর্মসূচি ঘোষণা করবে।

এই বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ফ্যাক্টরির কিছু শ্রমিক আন্দোলন করার চেষ্টা করেছিল। পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat