×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-০৫-২২
  • ২২০ বার পঠিত
মো: শফিকুল ইসলাম, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা ফিরে পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন জামিল হাসান দুর্জয়। ভাইস চেয়ারম্যান পদে নাসির মোড়ল এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সানজিদা রহমান। ২১ মে মঙ্গলবার রাতে ফলাফল ঘোষণা করেছেন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা।

ঘোষিত ফলাফল অনুযায়ী চেয়ারম্যান পদে জামিল হাসান দূর্জয় ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৭০ হাজার ১৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটম প্রতিদ্ব›দ্বী মো. আব্দুল জলিল আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৬৩ হাজার ৫৩২ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন নাসির মোড়ল। তিনি বই প্রতীক নিয়ে পেয়েছেন ৬৪ হাজার ৫৩ ভোট। তার নিকটমত প্রতিদ্ব›দ্বী মো. আহসান উল্লাহ উড়োজাহাজ প্রতীক নিয়ে পেয়েছেন ২৩ হাজার ৭৩৫ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সানজিদা রহমান। তিনি সেলাই মেশিন প্রতীক নিয়ে পেয়েছেন ৫৫ হাজার ৪২২ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী হালিমা খাতুন কলস প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫ হাজার ২৯৭ ভোট।

এর আগে নির্বাচনের আচরণ বিধি ভঙ্গের কারণে নির্বাচনের ৬ দিন আগে জামিল হাসান দূর্জয়ের প্রার্থীতা বাতিল করনে নির্বাচন কমিশন। পরে তিনি হাইকোর্টে আপিলের মাধ্যমে প্রচারনা শেষ হওয়ার দিন প্রার্থীতা ফিরে পেয়ে  শেষ দিকে প্রচারনা না করেও ঘোড়া মার্কা প্রতীকে নির্বাচনে জয়লাভ করেছেন। জামিল হাসান দুর্জয় প্রয়াত প্রতিমন্ত্রী এড. রহমত আলীর ছেলে এবং বর্তমান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসির বড় ভাই। এছাড়া তিনি গাজীপুর জেলা আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat