×
সদ্য প্রাপ্ত:
চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান
  • প্রকাশিত : ২০২৪-০৬-০১
  • ২২৪ বার পঠিত
বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার বেতাগীতে আলোচিত ইউসুব আকন হত্যা মামলা তুলে নেয়ার আসামীদের হুমকির প্রতিবাদে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১জুন) সকাল ১১ টায় উপজেলার মোকামিয়ার মাদ্রাসা বাজারে আয়োজিত ঘন্টা ব্যাপি এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ইউপি সদস্য মো: নাসির তালুকদার, শিক্ষক নজরুল ইসলাম তালুকদার, স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম ও নিহত ইউসুব আকনের স্ত্রী হেলেনা বেগম ও পুত্র আরিফুল ইসলাম তামিম। বক্তারা বলেন, আলোচিত ইউসুব আকন হত্যা মামলার প্রধান আসামী বশির মেম্বার ও অন্য আসামী হুময়ায়ূন কবির জামিনে বের হয়ে মামলার বাদীকে মামলা তুলে নেয়ার হুমকি দিচ্ছে এবং বিভিন্নভাবে হয়রানি করছে। আসামীদের ভয়ে ৩ সন্তান নিয়ে বাদী পালিয়ে বেড়াচ্ছে। 

আসামীরা ৭ মার্চ আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে ১১ মার্চ রাতের অন্ধকারে বাদীর ঘরে আসামী বশির মেম্বরের নেতৃত্বে হামলাকরে। এসময়ে আসামীরা মামলা তুলে নেয়ার হুমকি ও ভয়ভীতি দেখায়। এসময়ে আসামী বশির আলম বাদীকে গালাগালিসহ ইউসুবের পরিবারকে খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। ফলে পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে।
উল্লেখ্য, ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে ১২ জুন ইউসুফ আলী আকন খুন হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat