×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৪-০৬-০১
  • ২৭১ বার পঠিত
মোঃ নাজমুল হুদা, লামাঃ 
লামা উপজেলায় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিজনিত মৃত্যুঝুঁকি কমানো এবং দেহের স্বাভাবিক বৃদ্ধির সহায়ক হিসেবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।

২২জার ৭শত ৫৪ জন শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে শনিবার (১ জুন) সকাল ১০টায় লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ এখিং মার্মা । লাইনে দাঁড়িয়ে অভিভাবকগণ তাদের শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান।

এসময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলার ইপিআই জেলা সুপারিন্টেন্ডেন্ট উবামং মার্মা,উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সমীরণ বড়ুয়া, লামা সাংবাদিক ইউনিটির সভাপতি মোঃ নাজমুল হুদা,ইপিআই মেডিকেল টেকনোজিষ্ট রুপন কান্তি চৌধুরীসহ চিকিৎসক প্রমুখ।

কর্মসূচির আওতায় উপজেলার মোট ১৪৫ টি কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ১ শত ৬১  জন শিশুকে একটি করে নীল রঙ্গের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১৯ হাজার ৫ শত ৯৩ জন শিশুকে লাল রঙ্গের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস প্রতিবন্ধী শিশু ১৫ জন এবং ১২ থেকে ৫৯ মাস ২১ জন। 

দূর্গম পাহাড়ি এলাকায় পাড়া কেন্দ্র এর মাধ্যমে শিশুদের ভিটামিন-এ প্লাস খাওয়ানো হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat